রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করার উপকারিতা ও গুরুত্ব



 

 

রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ না করলে অনেক বিপদের মুখোমুখি হতে পারেন।

অনেক মানুষ অলসতার কারণে ডিনার খাওয়ার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করতে চান না। কিন্তু American Dental Association এর প্রকাশিত একটি রিপোর্ট জানাচ্ছে যে রাতে দাঁত ব্রাশ করার অনেক উপকারিতা আছে।

 

দাঁত ব্রাশ করার উপকারিতা ও গুরুত্ব

 

দাঁতের যত্ন নেওয়ার অন্যতম পন্থা হল দাঁত মাজা। অধিকাংশেই দিন শুরু করেন এই কাজটি দিয়ে। দাঁত ভাল রাখতে দাঁত মাজার কোনও বিকল্প নেই। তবে ব্রাশে মাজন লাগিয়ে দাঁতে ঘষলেই, পরিষ্কার হচ্ছে, এই ভাবনা ভুল। দাঁত মাজারও কিছু নিয়মকানুন আছে। সঠিক ভাবে না মাজলে দাঁত পরিষ্কার রাখা সম্ভব নয়। দাঁত দীর্ঘ দিন শক্ত, মজবুত রাখার জন্য দিনে দুবার দাঁত মাজা জরুরি। তেমনটাই বলে থাকেন চিকিৎসকেরা। অবশ্য অনেকেই দিনে দুবার দাঁত মাজেন। ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। অবশ্য রাতে দাঁত মাজার অভ্যাস অবশ্য অনেকেরই নেই। কিন্তুআমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন’-এর পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, রাতে দাঁত মাজার রয়েছে বহু উপকারিতা।

 সকালের চেয়েও রাতে দাঁত মাজা বেশি জরুরি বলেই মনে করছেন গবেষকরা। রাতে খাবার খাওয়ার পরে মুখের ভিতরে নানা ধরনের জীবাণু জমে থাকে। দাঁত না মেজে ঘুমিয়ে পড়লে সেগুলি রাতে ঘুমের মধ্যে জাঁকিয়ে বসে। এই জীবাণু শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। দাঁত ক্ষয়ে যাওয়া, মাড়িতে সংক্রমণ, গলার সমস্যা এমনকি, অকালে দাঁত পড়ে যাওয়ার মতো নানা সমস্যার ঝুঁকি থাকে। রাতে দাঁত মেজে না ঘুমোলে আর কী সমস্যা হতে পারে?

) রাতে দাঁত না মাজলে মুখের মধ্যে থাকা জীবাণু ব্যাপক ভাবে মুখের মধ্যে ছড়িয়ে প়ড়ে। এই জীবাণু যে শুধু দাঁতের ক্ষতি করে তা নয়, সেগুলি খাবার হজমের পথেও বাধা হয়ে দাঁড়ায়।

) মুখে সারা ক্ষণই অ্যাসিডের উৎপাদন হয়। লালায় থাকা ক্যালশিয়াম অ্যাসিড নিষ্ক্রিয় করে। কিন্তু রাতে লালার উৎপাদনের পরিমাণ অনেক কমে যায়। ফলে অ্যাসিড মুখের মধ্যে ছড়িয়ে পড়ার সুযোগ পায় বেশি। রাতে দাঁত মাজলে মাজনে থাকা ফ্লোরাইড লালা উৎপাদন স্বাভাবিক রাখে।

 

) ভাল করে মুখ ধুলে কিংবা কুলকুচি করলেও অনেক সময় দাঁতের কোণে জমে থাকা খাবারের টুকরো বেরিয়ে যেতে পারে না। এগুলি জমে থেকে মুখে দু্র্গন্ধ তৈরির পাশাপাশি মাড়ির ক্ষতিও হয়। তাই ঘুমোতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করতেই হয়। 

English Translation 

 If you don't brush your teeth before going to bed at night, you can face many dangers.

Many people don't want to brush their teeth before going to bed at night after dinner because of laziness. But a report published by American Dental Association suggests that brushing at night has many benefits.
One of the best ways to take care of your teeth is to brush your teeth. Most of the people start their day with this task. There is no substitute for brushing your teeth to keep your teeth healthy. However, putting some paste on  the brush and rub the brush on your teeth, it is not only proper procedure to clean your teeth. There are also some rules for brushing teeth. It is not possible to keep the teeth clean without brushing properly. It is important to brush your teeth twice a day to keep your teeth strong for a long time. Doctors say so. Of course, many people brush their teeth twice a day. After waking up and before going to sleep at night. Of course, many people do not have the habit of brushing their teeth at night. But a recent study published in the Journal of the American Dental Association suggests that brushing your teeth at night has many benefits.

Researchers believe that brushing teeth at night is more important than in the morning. After eating at night, various types of bacteria accumulate inside the mouth. If you go to sleep without brushing your teeth, they sit up in your sleep at night. This germ is very harmful to the body. There is a risk of tooth decay, gum infection, throat problems and even premature tooth loss. What other problems can be caused by not brushing teeth at night?
1) If you don't brush your teeth at night, the germs in the mouth spread widely in the mouth. These bacteria not only damage the teeth, but also interfere with the digestion of food.
2) Acid is produced in the mouth all the time. Calcium in saliva neutralizes acid. But the production of saliva decreases a lot at night. As a result, the acid gets more chance to spread in the mouth. Brushing your teeth at night keeps the saliva production normal due to the fluoride in the toothpaste.
3) Even if you wash your mouth well or gargle, sometimes the pieces of food accumulated in the corners of the teeth cannot come out. Accumulation of these causes bad breath as well as gum damage. So you have to clean your teeth regularly before going to sleep.

 

 

Post a Comment (0)
Previous Post Next Post