মহম্মদ আলি জিন্নাহ এবং তার মেয়ে দিনা ওয়াদিয়ার প্রেম কাহিনী





মহম্মদ আলি জিন্নাহ এবং তার মেয়ে দিনা ওয়াদিয়ার প্রেম কাহিনী

1] বহু প্রাচীন কাঠের সিন্দুক। গভীর রাতে খোলা হত মনিবের হুকুমে। ভিতরে সযত্নে রক্ষিত মহিলাদের মূ্ল্যবান পোশাক। কোনও এক সময় সেগুলি ছিল তাঁর স্ত্রী এবং মেয়ের। দু জনেই ছেড়ে চলে গিয়েছিলেন। তাঁদের স্মৃতিতে আর্দ্র হয়ে উঠত প্রবীণ মহম্মদ আলি জিন্নার চোখ। ঝাঁপি থেকে এই স্মৃতি জিন্নার জীবনীকারের কাছে উজাড় করে দিয়েছিলেন তাঁর গাড়ির চালক।

 

2] জিন্নার দ্বিতীয় পক্ষের স্ত্রী রত্তনবাঈয়ের মতো বর্ণময় ব্যক্তিত্ব ইতিহাসে বিরল। কিন্তু কালের স্রোতে তিনি রয়ে গিয়েছেন ইতিহাসে উপেক্ষিতা হয়েই। মাত্র ২৭ বছর জীবিত ছিলেন রত্তনবাঈ। কিন্তু তাঁর জীবনকে সংখ্যার বিচারে মাপা যাবে না। বরং, তাঁর বেঁচে থাকার মাপকাঠি লুকিয়ে ছিল জীবনকে আকণ্ঠ পান করার মধ্যে। অভিজাত এবং ধনকুবের পেতিত পরিবারে রত্তনবাঈয়ের জন্ম ১৯০০ খ্রিস্টাব্দের ২০ ফেব্রুয়ারি। ব্রিটিশ ভারতের বম্বে প্রেসিডেন্সিতে।

 

 

মহম্মদ আলি জিন্নাহ এবং তার মেয়ে দিনা ওয়াদিয়ার প্রেম কাহিনী

 জিন্নাহ সাহেবের দ্বিতীয় স্ত্রী রত্তনবাঈ

3] পার্সি সম্প্রদায়ের অন্যতম মুখ দীনশ মানেকজি পেতিত ছিলেন তৎকালীন অবিভক্ত ভারতের ধনকুবেরদের মধ্যে অন্যতম। ব্রিটিশ সরকারের কাছ থেকে পেয়েছিলেন পারিবারিকব্যারনেটউপাধি। সাবেক বম্বে গুজরাতে যে বস্ত্র বিপ্লব হয়েছিল, তার অন্যতম কারিগর ছিলেন মানেকজি পেতিত। একাধিক কাপড়ের কল ছিল তাঁর মালিকানাধীন।

 

 

4] ফার্স্ট ব্যারনেট মানেকজির পরে তাঁর ছেলে দীনশ  পেতিত পেয়েছিলেনসেকেন্ড ব্যারনেটউপাধি। দীনশএবং তাঁর স্ত্রী দিনাবাঈয়ের একমাত্র মেয়ে ছিলেন রত্তনবাঈ। পেতিত পরিবারের আদরের রাজকন্যারুত্তি তাঁর ভাই ফলির- পরে পরিচয় হয়ে দাঁড়ায় স্যর দীনশমানেকজি পেতিত। তিনি বিয়ে করেছিলেন জেআরডি টাটা- বোন সাইলা টাটা-কে।

 

5] অসামান্য সুন্দরী রত্তনবাঈ ছিলেন আক্ষরিক অর্থেই রাজকন্যা। তিন ভাইয়ের একমাত্র বোন রত্তনবাঈ ছিলেন বাবা মায়ের সবথেকে আদরের সন্তান। উচ্চবিত্ত সম্ভ্রান্ত মহলে তাঁর পরিচয় ছিল ‘বম্বের কলি বা ‘ফ্লাওয়ার অব বম্বে হিসেবে। আশৈশব রত্তনবাঈ বড় হয়েছেন সম্পূর্ণ পাশ্চাত্য আবহে। আচার-আচরণ, পোশাক, খাওয়াদাওয়া, ভাষা এবং সামাজিক রীতিনীতি সব কিছুতেই পেতিত পরিবার অনুসরণ করত ব্রিটিশদের।

 

6] রত্তনবাঈ এবং তাঁর ভাইদের জীবনযাপনের প্রতি ধাপে জড়িয়ে ছিল ঐশ্বর্য। ব্যয়ের যে কোনও লক্ষ্মণরেখা থাকতে পারে, জানতেন না রত্তনবাঈ। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক বাড়ি অথবা ইউরোপের কোনও দেশ ছিল তাঁর ছুটি কাটানোর জায়গা।

 

7] ব্যারনেট পেতিতদের মধ্যে বিলাসিতা বহমান ছিল কয়েক প্রজন্ম ধরেই। কিন্তু একটি বিষয়ে পরিবারের রীতি নীতি থেকে অন্যপথে হেঁটেছিলেন দীনশ পেতিত। তাঁর বাবা-মা ছিলেন গোঁড়া জরথ্রুস্টিয়ান। কিন্তু দীনশ-র ধর্মীয় রীতিনীতিতে কোনও আস্থা ছিল না। বিশ্বাস ছিল না ঈশ্বরের অস্তিত্বে।

 

8] বাবার থেকে এই ধারা পেয়েছিলেন রত্তনবাঈ এবং ফলি। তাঁরাও পার্সি সমাজের কোনও রীতিনীতি মানতেন না। বাবার সূত্রে আরও এক জনকে পেয়েছিলেন তাঁর আদরের মেয়ে, রুত্তি। পেয়েছিলেন বাবার বন্ধু মহম্মদ আলি জিন্নাকে। পরবর্তীতে তাঁকেই বিয়ে করে সমাজচ্যুত হন রত্তনবাঈ। চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যান পরিবার থেকেও।

 

9] দীনশ পেতিতের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাঁর থেকে বয়সে ৩ বছরের ছোট মহম্মদ আলি জিন্না। সাবেক বম্বের মালাবার হিলসের পাদদেশে পেতিত পরিবারের প্রাসাদ পেতিত হল-এ যাতায়াত ছিল জিন্নার। সেখানেই ৪০ বছর বয়সি জিন্নার সঙ্গে প্রথম আলাপ ষোড়শী রত্তনবাঈয়ের।

 

10] রাজনীতি এবং কূটনীতি-সহ বিভিন্ন বিষয়ে গভীর আগ্রহ খুব অল্প দিনের মধ্যে ঘনিষ্ঠ করে তোলে জিন্না ও রত্তনবাঈকে। পেতিত পরিবার ঘুণাক্ষরেও টের পায়নি তাদের রুত্তি কাকে মন দিয়ে বসেছে! তাঁদের ধারণা ছিল, পিতৃসম জিন্নার ব্যক্তিত্বের গুণমুগ্ধ রত্তনবাঈ। তাই দার্জিলিঙে দুজনের একসঙ্গে দীর্ঘ সময়যাপনের মধ্যেও আপত্তিকর কিছু দেখেননি মুক্তমনা দীনশ এবং দিনাবাঈ পেতিত।

 

11] পেতিত পরিবারের আমন্ত্রণেই তাঁদের সঙ্গে ছুটি কাটাতে দার্জিলিং পৌঁছেছিলেন জিন্না। শৈলশহরের নিসর্গে জিন্নার কাছে আত্মসমর্পণ করে রত্তনবাঈয়ের মন। পরে সুকৌশলে বন্ধু দীনশর কাছে তাঁর মেয়ের পাণিগ্রহণের প্রস্তাব দেন জিন্না। এক আলোচনায় প্রথমে তিনি দীনশ-কে জিজ্ঞাসা করেন, ভিন ধর্মে বিয়ে নিয়ে তাঁর কী মত? পাশ্চাত্যশিক্ষায় বিশ্বাসী উদারমনস্ক ব্যারনেট দীনশ নির্দ্বিধায় জানান, তিনি ভিন ধর্মে বিয়ের মধ্যে আপত্তিজনক কিছু খুঁজে পান না। 

  

মহম্মদ আলি জিন্নাহ এবং তার মেয়ে দিনা ওয়াদিয়ার প্রেম কাহিনী
                                                                                          

 জিন্নাহ সাহেব এবং তার একমাত্র মেয়ে দিনা 


12] এর পর তিনি যা শোনেন, তাতে আকাশ থেকে পড়েন দীনশ। ঘনিষ্ঠ বন্ধু জিন্না এ বার দীনশকে বলেন, ভিন ধর্মে বিয়েতে তাঁর যখন কোনও আপত্তি নেই, তিনি তা হলে রত্তনবাঈকে বিয়ে করতে চান। জিন্নার প্রস্তাবে সম্মত হওয়া তো দূর অস্ত্, তাঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেন দীনশ।
 

13] ধর্মের প্রভেদ থেকেও তাঁকে বেশি পীড়িত করেছিল জিন্না এবং রত্তনবাঈয়ের মধ্যে বয়সের পার্থক্য। ব্যারনেট কোনও দিন দুঃস্বপ্নেও ভাবেননি তাঁর মেয়ে ২৪ বছরের বড় এক জনকে বিয়ে করতে চাইবে! তা ছাড়া সময়ের তুলনায় অনেকটা এগিয়ে থাকা পেতিত পরিবারে মাত্র ১৬ বছর বয়সে মেয়ের বিয়ে দেওয়া ছিল সে সময়েও লজ্জাজনক।

14] দীনশ পেতিতের নিজের বোন হুমাবাঈ সে সময় দেশে ফিরেছেন ফ্রান্স থেকে উচ্চশিক্ষা সেরে। তিনি তখন ২৯ বছর বয়সি এবং অবিবাহিতা। কিন্তু পেতিত পরিবার বা সম্ভ্রান্ত পার্সি সমাজে কোনও ভ্রূকুঞ্চনই হয়নি অনূঢ়া হুমাবাঈকে নিয়ে। সেখানে কি না ষোড়শী রত্তনবাঈ বিয়ে করতে চান ৪০ বছরের জিন্নাকে! পেতিত দম্পতি মরিয়া চেষ্টা করলেন মেয়েকে বোঝানোর। ঝড় ওঠার আগে থমথমে হয়ে গেল তৎকালীন পেতিত পরিবার।

 

15] গুমোট সেই পরিস্থিতি বজায় থাকল আরও দুবছর। ঝড়টা উঠল সে কালের বম্বের তাজ মহল হোটেলে, রত্তনবাঈয়ের জন্মদিনের পার্টিতে। অতিথি অভ্যাগতদের সামনে পেতিত-রাজকন্যা জানালেন মহম্মদ আলি জিন্নার বিয়ের প্রস্তাবে তিনি রাজি হয়েছেন। সকলে যেন তাঁদের জুটিকে শুভেচ্ছা জানায়। বিলাসবহুল হোটেলের হলে তখন হিমশীতল নৈঃশব্দ্য।

 

16] সেই নিস্তব্ধতা বজায় ছিল রত্তনবাঈয়ের জীবনের বাকি দিনগুলিতেও। ব্যারনেট পরিবার এবং পার্সি সমাজ তাঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিল। রক্ষণশীল পার্সি সমাজ এই বিয়ে মেনে নেয়নি। সমাজের চাপে পেতিত দম্পতিও সর্বসমক্ষে একমাত্র মেয়ের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিয়েছিল। পরে পার্সি সমাজে ভিন ধর্মে বিয়ের ঘটনা আরও ঘটেছে। কিন্তু রত্তনবাঈয়ের সময়ে ভিন ধর্মে বিয়ে তাঁদের মধ্যে কার্যত ছিল নজিরবিহীন।

 

17] সমাজ ও পরিবারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রত্তনবাঈ ইসলামে ধর্মান্তরিত হন তাঁর ১৮ বছর বয়স হওয়ার কিছু দিন পরেই। নতুন নাম হয় ‘মরিয়ম। এর পর ৪২ বছর বয়সি মহম্মদ আলি জিন্নার সঙ্গে মুসলিম রীতি মেনে বিয়ে হয়ে যায় অষ্টাদশী রত্তনবাঈয়ের।

 

18] জিন্নার এটা দ্বিতীয় বিয়ে ছিল। ১৮৯২ খ্রিস্টাব্দে ১৬ বছর বয়সে তাঁর প্রথম বিয়ে
হয়েছিল দূর সম্পর্কের আত্মীয়া এমিবাঈ-এর। পারিবারিক চাপে এই বিয়ে করতে বাধ্য হন জিন্না। বিয়ের কিছু দিন পরেই উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডে। তার অল্প কয়েক দিন পরেই মৃত্যু হয় ১৪ বছরের কিশোরী এমিবাঈয়ের। প্রথম বিয়ের ২৭ বছর পরে জিন্না দ্বিতীয় বিয়ে করেছিলেন। 

 

The love story of Muhammad Ali Jinnah and his daughter Dina Wadia

                         

জিন্নাহ সাহেবের প্রথম স্ত্রী এমিবাঈ

19] নবদম্পতি জিন্না এবং রত্তনবাইয়ের সংসার শুরু হয়েছিল মালাবার হিলসের সাউথ কোর্ট ম্যানসনে। এই প্রাসাদের আর এক নাম জিন্না হাউস। পেতিত পরিবারের প্রাসাদ থেকে এর দূরত্ব ছিল ঢিলছোড়া। কিন্তু দুটি প্রাসাদের মধ্যে সম্পর্কের শীতলতা দূর হয়নি।

 

20] বিয়ের প্রথম কয়েক মাস রত্তনবাঈয়ের কাছে ছিল রূপকথার মতো। পদবির আদ্যক্ষর অনুযায়ী স্বামী ছিলেন তাঁর কাছে ‘জে। জিন্নার হেয়ারস্টাইল থেকে পোশাক সব দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছিল তাঁর অষ্টাদশী স্ত্রীর। ফ্যাশনসচেতন স্ত্রীর প্রভাব পড়েছিল জিন্নার পোশাক এবং আচার আচরণেও। বছরের লম্বা ছুটিগুলো দুজনের কাটত ইউরোপেই।

 

21] স্ত্রীর অভিলাষ পূর্ণ করতে কার্পণ্য ছিল না জিন্নারও। বিয়ের পরেও রত্তনবাঈয়ের বিলাসবহুল জীবন পাল্টায়নি একবিন্দুও। পরিবর্তন হয়নি জীবনদর্শনেরও। জরথ্রুস্টবাদে অবিশ্বাসী রত্তনবাঈ অনুসরণ করতেন না ইসলামিক কোনও রীতিনীতিও। ব্যবহার করতেন না নতুন নাম ‘মরিয়ম। রেশম বা শিফনের উজ্জ্বল শাড়ি, একঢাল চুলে তাজা ফুল, কপাল জুড়ে ছড়িয়ে থাকা টিয়ারায় হিরে-চুনি-পান্না তাঁর সাজপোশাকও ছিল ইসলামিক অনুশাসনের বিপরীত মেরুতে।

 

22] জিন্নার চোখের মণি হয়ে থাকা পরতে পরতে উপভোগ করছিলেন রত্তনবাঈ। তবে জিন্না চেয়েছিলেন স্ত্রীর উচ্ছলতায় এ বার একটু লাগাম পরুক। এ বার একটু সংযত হোক রত্তনবাঈ। কিন্তু সে সবের কোনও লক্ষণই ছিল না তাঁর মধ্যে। মাঝবয়সি জিন্নার কিশোরী প্রেমিকা হয়ে থাকাতেই যেন তাঁর আনন্দ। এতটাই সেই উচ্ছ্বাসের মাত্রা, যে একমাত্র মেয়ের দিকেও তাকাতেন না তিনি। বিয়ের ১ বছরের মধ্যেই মা হয়েছিলেন রত্তনবাঈ। ১৯১৯-এর ১৫ অগস্ট লন্ডনে জন্ম দিয়েছিলেন একমাত্র কন্যাসন্তানের। কিন্তু মাতৃত্বও তাঁর মধ্যে কোনও পরিবর্তন আনতে পারেনি।

 

23] অভিযোগ, মেয়ের প্রতি উদাসীন ছিলেন জিন্নাও। ১৯২২ থেকে ক্রমশ আরও সক্রিয়
রাজনীতিতে জড়িয়ে পড়েন জিন্না। দেশ জুড়ে উত্তাল পরিস্থিতিতে স্পষ্ট হতে থাকে তাঁর নেতৃত্ব সত্ত্বা। স্বামীর মনোযোগ তাঁর উপর থেকে অন্য বিন্দুতে সরে যাচ্ছে, এ কথা মানতে পারতেন না রত্তনবাঈও। ফলে তিনিও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন। মাঝখান থেকে অবহেলিত হতে থাকে তাঁদের একমাত্র কন্যা। জন্মের পর দীর্ঘদিন তাঁর কোনও নামকরণও হয়নি।

 

24] মেয়ের জন্মের পরে জিন্না-রত্তনবাঈ সম্পর্কের দ্রুত অবনতি হয়। ৮ বছরের মেয়েকে জিন্না হাউসে রেখে ১৯২৮ সালে রত্তনবাঈ চলে যান সেই তাজ মহল হোটেলে, যেখানে সে দিন থেকে ১০ বছর আগে তিনি বিয়ের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। তাজ হোটেলের একটি স্যুইট ভাড়া করে থাকতে শুরু করেন জিন্নার অসুস্থ স্ত্রী। সে সময় কিছুটা হলেও সম্পর্ক সহজ হয়েছিল তাঁর মায়ের সঙ্গে। শরীর এবং মন ভাল করতে মায়ের সঙ্গে প্যারিসে ঘুরতে যান রত্তনবাঈ। কিন্তু সেখানে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

 

25] দেশে ফেরার ২ মাস পরে, ১৯২৯-এর ১৯ ফেব্রুয়ারি, নিজের ২৯তম জন্মদিনের ঠিক পরের দিন তাজের স্যুইটে জ্ঞান হারিয়ে পড়ে যান রত্তনবাঈ। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। রত্তনবাঈয়ের মৃত্যুর সময়ে জিন্না ছিলেন দিল্লিতে। শ্বশুরমশাই তথা কোনও এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু দীনশ পেতিতের ফোনে জানতে পারেন রুত্তির চলে যাওয়ার খবর।

 

26] রত্তনবাঈয়ের মৃত্যুর কারণ সম্বন্ধে স্পষ্ট করে কিছুই জানা যায় না। ক্যানসার থেকে কোলাইটিস মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছিল অনেক কিছুই। তবে তাঁর মৃত্যুর বহু বছর পরে ছয়ের দশকে রত্তনবাঈয়ের ঘনিষ্ঠ বন্ধু কাঞ্জি দ্বারকাদাস দাবি করেন, নিয়মিত ঘুমের ওষুধ বেশি মাত্রায় খেয়ে তিলে তিলে নিজেকে শেষ করে ফেলেছিলেন রত্তনবাঈ।

 

27] জিন্না-রত্তনবাঈয়ের সম্পর্কে ফাটল ধরার পর দিনা পেতিত কিছুটা হলেও কাছে এসেছিলেন নাতনির। পরে দিদার নামকেই নিজের পরিচয় হিসেবে গ্রহণ করেন মহম্মদ আলি জিন্নার একমাত্র কন্যা, দিনা জিন্না। পিসি ফতিমার কাছে তিনি বড় হয়েছিলেন। অবশ্য ফতিমা নিজে আদৌ খুশি ছিলেন না জিন্না-রত্তনবাঈ বিয়েতে। অন্য দিকে ফতিমাকেও বিশেষ পছন্দ করতেন না রত্তনবাঈ।

 

28] মায়ের মতোই পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের জীবনসঙ্গী নির্বাচন করেছিলেন দিনাও। ১৯৩৮ সালে তিনি বিয়ে করেন পার্সি তরুণ নেভিল ওয়াদিয়াকে। ভারতের প্রাচীন পার্সি পরিবারগুলির মধ্যে ওয়াদিয়ারা অন্যতম। ট্রিনিটি কলেজ থেকে উচ্চশিক্ষিত নেভিল ছিলেন পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী। নেভিল এক বার খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন। তার পর আবার ধর্মান্তরিত হয়েছিলেন জরথ্রুস্টবাদেই।

 

29] নিজে ভিন ধর্মে বিয়ে করলেও মেয়ের ভিন ধর্মে বিয়ে করা নিয়ে তীব্র আপত্তি ছিল মহম্মদ আলি জিন্নার। রত্তনবাইয়ের সঙ্গে আরও একটি দিকে মিল রয়েছে তাঁর কন্যার। তাঁরও বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। ছেলে নুসলি এবং মেয়ে ডায়ানার জন্মের পরে ১৯৪৩ সালে বিচ্ছেদ হয়ে যায় নেভিল এবং দিনার।

 

মহম্মদ আলি জিন্নাহ এবং তার মেয়ে দিনা ওয়াদিয়ার প্রেম কাহিনী

 

         জিন্নাহর মেয়ে দিনা ওয়াদিয়ার বৃদ্ধ বয়সের ছবি

30] প্রসঙ্গত নেভিল এবং দিনার একমাত্র ছেলে নুসলির ছেলেই হলেন শিল্পপতি নেস ওয়াদিয়া। তাঁর সঙ্গে প্রীতি জিন্টার প্রেম এক সময় ছিল আলোচনার কেন্দ্রে। অর্থাৎ নেস হলেন মহম্মদ আলি জিন্নার একমাত্র মেয়ে দিনার নাতি। সম্প্রতি বছর তিনেক আগে, ২০১৭ সালে ৯৮ বছর বয়সে দিনা মারা গিয়েছেন নিউইয়র্কে। তাঁর প্রাক্তন স্বামী নেভিল প্রয়াত হয়েছেন বেশ কিছু বছর আগে, ১৯৯৬ সালে, মুম্বইয়ে।

 

31] দিনার মৃত্যুর পরে তাঁর ডায়রির পাতা থেকে জানা গিয়েছে, বাবার সঙ্গে তাঁর সম্পর্ক শেষ দিকে সহজ হয়ে গিয়েছিল অনেকটাই। দু জনের শেষ দেখা হয়েছিল ১৯৪৬ সালে, আজকের মুম্বই, তখনকার বম্বে শহরে। ১৯৪৭ সালে দেশভাগে পরে জিন্নাও বরাবরের জন্য বম্বে ছেড়ে চলে যান পাকিস্তানে এবং তিনি ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর - জেনারেল (1947-1948)। তাকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা বলা হয়। পাকিস্তানে তাকে জাতির পিতা ঘোষণা করা হয়। বিপরীতে, জিন্নাহর একমাত্র সন্তান দিনা পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেননি বরং তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন।

 

32] 1948 সালে তার বাবার মৃত্যুর পর দিনা প্রথম পাকিস্তানে আসেন। তারপরে তার দ্বিতীয় এবং শেষ পাকিস্তান সফর ছিল 2004 সালে। তার দ্বিতীয় এবং শেষ সফরের সময় তিনি করাচিতে তার বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন যেখানে তিনি গেস্ট রেজিস্টারে লিখেছেন: "এটা আমার জন্য খুবই দুঃখজনক এবং বিস্ময়কর। পাকিস্তানের জন্য তার স্বপ্ন সত্যি হোক।"

 

33] দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর বেশ কিছু বছর পরে জিন্না বলেছিলেন, শিশুসুলভ রত্তনবাঈকে বিয়ে করা ঠিক হয়নি। কিন্তু পোড়খাওয়া এই রাজনীতিকের ঘনিষ্ঠবৃত্ত বার বার বলেছে, স্ত্রীকে ভুলতে পারেননি তিনি। স্ত্রী এবং কন্যার বিচ্ছেদ তাঁকে পীড়িত করত। যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে ১৯৪৭ সালে ১১ সেপ্টেম্বর মৃত্যুর আগে অবধি, প্রতিটা মুহূর্তে। (সূত্র: মিস্টার অ্যান্ড মিসেস জিন্না: শীলা রেড্ডি) (ছবি: সোশ্যাল মিডিয়া)

 

English Translation

 The love story of Muhammad Ali Jinnah and his daughter Dina Wadia

 

1] A very ancient wooden chest. It was opened late at night on the orders of the boss Mr. Muhammad Ali Jinnah. Some valuable women's clothing carefully kept inside the chest. Once all such dresses belonged to his wife and daughter. Both of them left Mr. Jinnah. The eyes of the old Muhammad Ali Jinnah used to become moist at their memory. The driver of his car divulged this memory to Mr. Jinnah's biographer.

 

2] A colorful figure like Mr. Jinnah's second wife Rattanbai is rare in history. But in the course of time, he remained neglected in history. Rattanbai was alive for only 27 years. But her life cannot be measured by her short life-span. Rattanbai was born on February 20, 1900 in an aristocratic and wealthy Parsee family in the Bombay Presidency of British India. 

 

The love story of Muhammad Ali Jinnah and his daughter Dina Wadia

 

 Rattanbai, second wife of Mr. Jinnah

3] Dinash Manekji Petit, one of the faces of the Parsee community, was one of the richest persons in undivided India at that time. He received the family title of 'Baronet' from the British Government. Manekji Petit was one of the pioneers of the textile revolution that took place in erstwhile (former) Bombay and Gujarat. He owned several cloth mills and factories at that time.

 

4] First Baronet Manekji was succeeded by his son Dinash Petit as 'Second Baronet'. Rattanbai was the only daughter of Dinash and his wife Dinabai. Rutty was the nickname of Rattanbai and she was the beloved princess of Petit family. Her brother Falir later came to be known as Sir Dinash Manekji Petit. He married Saila Tata, sister of JRD Tata.

 

5] The extraordinary beautiful Rattanbai was literally a princess. Rattanbai, the only sister of three brothers, was the most beloved child of her parents. He was known as 'Bomber Koli' or 'Flower of Bombay' in the upper class elite circles. Before her marriage Rattanbai grew up in a completely western culture. In manners, dress, food, language and social customs — the Petit family followed the British.

 

6] Richness and aristocracy permeated every step of life for Rattanbai and her brothers. Rattanbai did not know that there could be any line of expenditure. Rattanbai’s family had several luxurious houses in different parts of British India. She spent her vacation either in such luxurious houses or in many countries in Europe.

 

7] The Baronet family had a lavish life-style for several generations. But Dinash Petit had deviated from the family tradition in one respect. Although his parents were orthodox Parsees (Zoroastrians) but Dinash had no faith in religious practices. He had no belief in the existence of God.

 

8] Rattanabai and her brother Foley received this ideology from their father. They also did not follow any norms of Parsee society. His beloved daughter Rutti (RattanBai), got another man from the father's sources and that person was Muhammad Ali Jinnah. Later, Rattan Bai married Mr. Jinnah and became an outcast by her parents and got separated from family forever.

 

9] Dinash Petit's close friend was Muhammad Ali Jinnah, who was 3 years younger than him. Jinnah used to travel to Petit Hall, the Petit family palace at the foothills of the Malabar Hills in former Bombay. It was the first place where 16-year-old Rattanbai had his first conversation with the 40-year-old Jinnah.

 

10] A keen interest in various matters including politics and diplomacy brought Mr. Jinnah and Rattanabai close within a short period of time. The bereaved (grieving) family did not even realize what was going on in the minds of Rattanbai and Mr. Jinnah! They were of the opinion that Rattanbai was impressed by Jinnah's personality. So, open-minded Dinash Petit and Dinabai Petit did not see anything objectionable when Rattanabai and Mr. Jinnah lived together in Darjeeling for a long time.

 

11] Jinnah reached Darjeeling on the invitation of the Petit family to spend a holiday with them. Rattanabai's heart surrendered to Jinnah in Hill Town Darjeeling. Later, Jinnah proposed to his friend Dinash to adopt his daughter. In a discussion, he first asked Dinash, what is his opinion about marriage in a different religion? The liberal Baronet Dinshaw, a believer in Western education, freely stated that he did not find anything objectionable in interfaith marriage.

 

12] Mr. Jinnah told his close friend Dinash that he would like to marry Rattanbai because Dinash had no objection in interfaith marriage. Having heard this unexpected shocking proposal, Dinash broke all ties with Jinnah. 

  

13] What bothered him more than the difference in religion was the age difference between Jinnah and Rattanbai. Baronet never dreamt that his daughter would want to marry a man who was 24 years older than her! Apart from that, it was also very shameful for very progressive minded Petit family to arrange the marriage for their only 16 year old girl.

 

14] Dinash Petit's own sister Humabai returned to India at that time after completing higher education from France. That time she was 29 years old and single. But neither the Petit family nor the noble Parsee society frowned upon unmarried Humabai. So, how the Petit family would think that 16 –year- old Rattanbai wanted to marry 40-year-old Jinnah! The distraught couple tried desperately to convince their daughter. Before the storm arose, the then-depressed family became calm.

 

15] The disturbing situation continued that for two more years. The storm broke out at Rattanbai's birthday party at the then Taj Mahal Hotel in Bombay. In front of the guests, the little princess ( Rattanbai) said that she had agreed to Muhammad Ali Jinnah's marriage proposal. Let everyone congratulate their couple. In the hall of the luxury hotel, there was a cold silence atmosphere.

 

16] That silence continued for the rest of Rattanbai's life. The Petit family and Parsee society severed (disconnected) all ties with him. The conservative Parsee society did not accept this marriage. Under the pressure of society, the Petit family also publicly broke all ties with their only daughter. Later, interfaith marriages also occurred in Parsee society. But in Rattanbai's time interfaith marriage was practically unheard and untouchable in the Parsee society.

  

17] Rattanbai converted to Islam a few days after he turned 18, ignoring all the objections of society and family. The new name of Rattanbai was Maryam. After that, 18-year-old Rattanbai got married to 42-year-old Muhammad Ali Jinnah according to Muslim faiths and customs.

 

18] This was Jinnah's second marriage. In 1892, at the age of 16, he got married for the first time to a distant relative, Emibai. That time Jinnah was forced to marry under family pressure. A few days after the marriage, he moved to England for higher education. A few days after that, the 14-year-old girl Amibai died. Jinnah got married second time 27 years after his first marriage. 

 

The love story of Muhammad Ali Jinnah and his daughter Dina Wadia

Amibai, first wife of Mr. Jinnah 

19] Newly married couple Jinnah and Rattanbai's began their conjugal life at South Court Mansion in Malabar Hills of Bombay. Another name of this palace is Jinnah House. It was a stone's throw away from the palace of the Petit family. But the coldness of relations between the two palaces did not disappear.

 

20] The first few months of marriage were like a fairy tale for Rattanbai. According to the initials of the surname, Rattanbai called her husband 'J'. From Jinnah's hairstyle to his clothes, his 18-year-old wife had a keen eye on everything. Jinnah's dress and manners were also influenced by his fashion-conscious wife. Sometimes the couple spent their long vacations in Europe.

 

21] Even Jinnah was not stingy (miserly) to fulfill his wife's desire. Even after marriage, Rattanbai's luxurious life had not changed at all. The philosophy of life has not changed. A non-believer in Zoroastrianism, Rattanbai also did not follow any Islamic practices. Shee did not use the new name 'Mariam'. Bright sari of silk or chiffon, fresh flowers in her flowing hair, diamond-lime-emerald tiara spread across her forehead—her dress was also at the polar opposite of Islamic principles.

 

22] Rattanbai was enjoying being the apple of Jinnah's eye. But Jinnah wanted to curb his wife's exuberance this time. Let Rattanbai be a little restrained this time. But there was no sign of restriction in Rattanbai”s life-style. Being a teenage lover of the middle-aged Jinnah was her pleasure. Rattanbai became a mother within 1 year of marriage. She gave birth to an only daughter in London on 15 August 1919. But even motherhood did not bring any change in her and she did not take proper care of her little daughter.

 

The love story of Muhammad Ali Jinnah and his daughter Dina Wadia


                Mr. Jinnah and his only daughter Dina

 23] In course of time Jinnah became indifferent towards his wife and little girl. From 1922, Jinnah became increasingly involved in active politics. His leadership became evident in the tumultuous situation across the country. Rattanbai could not accept that her husband's attention was diverting from her. As a result, she was slowly winding herself up from her husband and daughter. Their only daughter started to be neglected from her parents. Unfortunately she was not named for a long time after her birth.

 

24] The Jinnah-Rattanbai relationship deteriorated rapidly after the birth of their daughter. Leaving her 8-year-old daughter at Jinnah House, Rattanbai moved to the Taj Mahal Hotel of Bombay in 1928, where she had announced her decision to marry Mr. Jinnah10 years earlier. Jinnah's ailing wife began to rent a suite in the Taj Hotel. At that time, the relationship with her mother was somewhat easier. Rattanbai went to Paris with her mother to improve her health and mind. But she could not recover rather she got seriously ill in Paris.

 

25] Two months after her return to Bombay, on 19 February 1929, just after her 29th birthday, Rattanbai fell down and became fainted in the Taj Hotel suite. The doctors checked and said that she had gone to the land of no return. Jinnah was in Delhi at the time of Rattanbai's death. The news of Rutti's (Rattanbai’s) death was informed to Mr. Jinnah over phone by his father-in-law and one-time close friend Dinash Petit.

 

26] Nothing is clearly known about Rattanabai's cause of death. From cancer to colitis—a number of possible causes of death emerged. However, many years after her death, Kanji Dwarkadas, an intimate friend of Rattanbai's claimed that Rattanbai had committed suicide by regularly taking excessive amounts of sleeping pills.

 

27] Dina Petit became somewhat close to her granddaughter after the Jinnah-Rattanbai relationship broke down. Muhammad Ali Jinnah's only daughter, Dina Jinnah, later adopted the name Dida as her identity. She was brought up by her aunt Fatima. Fatima was Mr. Jinnah’s sister. However, Fatima herself was not at all happy with the Jinnah-Rattanbai marriage. On the other hand, Rattanbai did not particularly like Fatima.

 

28] Like her mother, Dina also chose her life partner against the family. In 1938 she married a Parsee youth Neville Wadia. The Wadias are one of the oldest Parse families in India. Educated from Trinity College, Neville inherited the family business. Neville once converted to Christianity. After that he converted again to Zoroastrians.

 

29] Muhammad Ali Jinnah strongly objected to his daughter marrying a different religion even though he himself married to a different religion. Dina had another aspect in common with her mother Rattanbai. Dina’s marriage also did not last long. Neville and Dinar separated in 1943 after the birth of son Nusli and daughter Diana.

 

The love story of Muhammad Ali Jinnah and his daughter Dina Wadia

 

          Old age photo of Jinnah's daughter Dina Wadia

30] Incidentally Neville and Dina's only son Nusli Wadia is an industrialist and owner of textile company “Bombay Dyeing”.On the other hand, Nusli Wadia’s son is Ness Wadia who is ex-lover of film actress  Preity Zinta. In this way, Ness Wadia is the grandson of Mohammad Ali Jinnah's only daughter Dina. Dina died in 2017 at the age of 98 in New York. Her ex-husband Neville Wadia passed away in 1996, in Mumbai.

 

31] After Dina's death, her diary pages reveal that her relationship with her father (Mr. Jinnah) was much easier towards the end. The two (Mr. Jinnah and his daughter Dina) last met in 1946 in Bombay. After the partition of India in 1947, Jinnah left Bombay permanently for Pakistan and he was the first Governor - General of Pakistan (1947-1948). He is called the founder of Pakistan. He was also declared the father of the nation in Pakistan. On the contrary, Jinnah’s only child Dina did not accept citizenship of Pakistan rather she accepted citizenship of India.

  

32] Dina first came to Pakistan after her father’s passing in 1948. Then her second and last visit to Pakistan was in 2004. During her second and last  visit she paid her respects at her father's mausoleum in Karachi where she wrote in the guest register: "This has been very sad and wonderful for me. May his dream for Pakistan come true."

 

33] Several years after the death of his second wife, Jinnah said that it was not right to marry the childish Rattanbai. But the close circle of this noted politician had repeatedly said that he could not forget his second wife Rattanbai. The separation of his wife and daughter tormented him severely every moment until his death from tuberculosis on 11 September 1947. (Sources: Mr. and Mrs. Jinnah: Sheela Reddy) (Photo: Social Media)

 

                                                                                                                         

Post a Comment (0)
Previous Post Next Post