ইংরেজি শিখুন খুব সহজে Learn English Very Easily

 

ইংরেজি শিখুন খুব সহজে Learn English Very Easily

আমি সৈয়দ ওয়ারেস স্যার একজন অভিজ্ঞ ইংলিশ টিচার। আমার মোবাইল নাম্বার 01819-221346 এবং WhatsApp Number 01913-506567.  

আমি IELTS এবং Spoken English শিখাই। আমার লেখা নোটস বইগুলো ভালোভাবে পড়লে এবং আমার Tips Suggestions গুলো সঠিকভাবে Follow করলে IELTS 7, 7.5, 8 Band Score করা অনেক সহজ হবে এবং খুব ভালোভাবে ইংরেজি বলতে লিখতে পারবেন।

 এর পাশাপাশি আমি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র - ছাত্রীদের English Language, English Literature, English Grammar পড়াই। এছাড়া O Level English এবং O Level Bengali পড়াই।

স্কুলের সমস্ত Student দেরকে খুব যত্ন করে শিখানো হয় যাতে তাদের English এর Basic Foundation টা অনেক Strong হয় এবং তারা খুব ভালোভাবে ইংরেজি বুঝতে পারে, বলতে পারে লিখতে পারে এবং সমস্ত পরীক্ষাগুলোতে খুব ভালো

নম্বর পায়। 
 
এছাড়া বাংলা মিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীদের SSC English HSC English পড়াই।

 আরো বিস্তারিত জানতে আমার মোবাইল নাম্বার 01819-221346 তে অথবা WhatsApp Number 01913-506567 তে ফোন করুন। মতিঝিল, ঢাকা।

 অনলাইনেও ক্লাশ করা যায়।

#LearnEnglish #LearnIELTS #IELTSSpeaking #IELTSWriting #LearnSpokenEnglish #OLevelEnglish #OLevelBengali #EnglishWriting #SSCEnglish #HSCEnglish #SpokenEnglish   

 

ইংরেজি শিখুন খুব সহজে Learn English Very Easily

 

 

স্পোকেন ইংলিশ শিখুন খুব সহজে = Learn Spoken English in very easy way


1] তুমি কি ইংরেজি শিখো? Do you learn English?

2] হ্যাঁ, আমি ইংরেজি শিখি। Yes, I learn English.

3] টিনা কি তোমাদের বাড়িতে আসে? Does Tina come to your house?

4] হ্যাঁ, সে মাঝে মধ্যে / মাঝে মাঝে আসে। - Yes, she comes sometimes / now and then / at times.

{মাঝে মধ্যে / মাঝে মাঝে = Sometimes, Now and then, At times}

5] অন্য বন্ধুরাও কি তোমাদের বাড়িতে আসে? Do other friends also come to your house?  {ও = Also, Too}

6] হ্যাঁ, অন্য বন্ধুরাও আমাদের বাড়িতে আসে। Yes, other friends also come to our house. বসবাস করা = Live, Reside (রিসাইড), Dwell (ডুয়েল) {Verb}

7] তুমি কি ঢাকাতে থাকো / বসবাস করো? Do you live in Dhaka? / Do you reside in Dhaka?

8] না, আমি সাভারে থাকি / বসবাস করি। No, I live in Savar. / No, I reside in Savar.   

9] তুমি কি ঠিক এই বইটি খুঁজছো / খুঁজিতেছ? Is this the book you are looking for? খোঁজ করা, খোঁজা = Look for, Search {Verb}

10] হ্যাঁ, আমি ঠিক এই বইটি খুঁজছি / খুঁজিতেছি। Yes, this is the book I am looking for.

11] রিনাও কি একই বই পড়ছে / পড়িতেছে? Is Rina also reading the same book? 

12] না, সেটি অন্য বই। No, that is another book. / No, that is different book.

13] আপনি কি এখন বাজারে যাইতেছেন না? Aren't you going to the market now?

14] না, আমি এখন যাচ্ছি না। No, I am not going now.

15] আপনার বাবা কি সরকারি চাকরিতে আছেন? Is your father in government service?

16] আপনার বাবা কি কোন সরকারি অফিসে চাকরি করেন? Does your father work / serve in a government office? 

চাকরি করা = Work, Serve (সার্ভ)---- {Verb}

চাকরি = Job, Service {Noun}

17] না, আমার বাবা একজন ব্যবসায়ী। No, my father is a businessman / businessperson. Prepare (প্রিপেয়ার) = প্রস্তুতি নেওয়া, প্রস্তুত হওয়া {Verb} 

18] তোমার ভাই কি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে / প্রস্তুত হচ্ছে? Is your brother preparing for any exam / examination?

19] হ্যাঁ, সে এমবিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। Yes, he is preparing for the MBA exam.

20] তুমি কি টিনাকে কোন চিঠি লেখেছ/ লিখেছিলে? Have you written any letter to Tina? / Did you write any letter to Tina?

21] হ্যাঁ, আমি তাকে চিঠি লিখেছি / লিখেছিলাম। Yes, I have written to her. / Yes, I wrote to her.

22] টিনা কি তোমার চিঠির উত্তর দিয়েছে? Has Tina replied to your letter? / Did Tina reply to your letter?

23] না, সে এখনো পর্যন্ত উত্তর দেয়নি। No, she hasn't replied yet. / No, she didn't reply yet.

খাওয়া = Have, Take, Eat {Verb}

Have – Had – Had; Take – Took – Taken; Eat – Ate – Eaten

24] আপনি কি লাঞ্চ খেয়েছেন? Have you taken / had your lunch?

OR

Did you take / have your lunch?

Feel (ফীল) = অনুভব করা {Verb}

Feel (ফীল) - Felt (ফেল্ট) – Felt (ফেল্ট) 

25] না, আমি এখনো পর্যন্ত খিদে অনুভব করি নি কারণ আমি সকালে ভারী নাস্তা খেয়েছি / খেয়েছিলাম। No, I haven't felt hungry yet because I took / had heavy breakfast in the morning.

26] আপনি সকাল থেকে কি করছেন / করিতেছেন? What have you been doing since morning?

27] আমি সকাল থেকে এই বইটা পড়ছি / পড়িতেছি। I have been reading this book since morning.

28] গতকাল থেকে কি ওখানেও বৃষ্টি পড়ছে / পড়িতেছে? Has rain also been falling there since yesterday? / Has it also been raining there since yesterday? থেমে থেমে = Intermittently (ইন্টারমিটেন্টলি)

29] হ্যাঁ, ওখানেও গতকাল থেকে বৃষ্টি পড়ছে / পড়িতেছে। কিন্তু থেমে থেমে। Yes, rain has also been falling there since yesterday but intermittently. / Yes, it has also been raining there since yesterday but intermittently.   

30] পানিটা কি অনেকক্ষণ ধরে ফুটছে / ফুটিতেছে? Has the water been boiling for a long time?

31] না, এটা অল্প ক্ষণ ধরে ফুটছে / ফুটিতেছে।No, it has been boiling for a little time.

32] তুমি কি গতকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলে? Did you get up early yesterday?

33] হ্যাঁ ম্যাডাম, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। Yes madam, I got up early yesterday.

34] তুমি কি রুটি  খেয়েছিলেন? Have you had / taken / eaten bread? 

 OR

Did you have / take / eat bread?

35] হ্যাঁ ম্যাডাম, আমি রুটি খেয়েছিলাম। Yes madam, I have had / taken / eaten bread.

OR

Yes madam, I had / took / ate bread.

36] মিজান কি দুপুরে তোমার কাছে এসেছিলো? Did Mizan come to you at noon? দুপুর = Noon;  দুপুরে = At noon

37] না, সে আমার কাছে আসেনি। No, he didn't come to me. রচনা = Eassy

38] তুমি কি এই রচনাটি রাত্রে লিখেছিলে? Did you write this essay at night?

আসলে = Actually, In fact, Indeed {Adverb}

39] না, আমি লিখেনি। আসলে, আমার ভাই এটা লিখেছে / লিখেছিল। No, I didn't write it. Actually, my brother wrote it.

40] তুমি কি গতকাল কেনাকাটার জন্য বের হয়েছিলে? Did you go out for shopping yesterday?

41] হ্যাঁ, আমি গতকাল কেনাকাটার জন্য বের হয়েছিলাম। Yes, I went out for shopping yesterday.

42] তোমার ফুপু কি তোমাদের বাড়িতে গান গাইছিলেন? Was your aunt singing in your house?

43] না, আমার বোন গাইছিল / গাইতেছিল। No, my sister was singing.

তোমরা কি ইংরেজি শিখছিলে? Were you learning English?

44] হ্যাঁ, আমরা ইংরেজি শিখছিলাম / শিখতেছিলাম। Yes, we were learning English.

45] তুমি কি সিনেমা দেখতে যাওনি? Didn't you go to see a movie? / Haven't you gone to see a movie?

46] না, আমি সিনেমা দেখতে যাইনি। No, I haven't gone to see a movie?  / No, I didn't go to see a movie.

47] সে কি দোকান বন্ধ করে দিয়েছে / দিয়েছিলো? Has he closed the shop? / Did he close the shop?

48] হ্যাঁ, সে দোকান বন্ধ করে দিয়েছে / দিয়েছিলো।Yes, he has closed the shop. / Yes, he closed the shop.

49] তিনি কি আপনার সঙ্গে গতকাল পর্যন্ত দেখা করেন নি? Didn't he meet you till yesterday? গতকাল = Yesterday

50] না, তিনি গতকাল পর্যন্ত আমার সঙ্গে দেখা করেন নি। No, he didn't meet me till yesterday.  গত পরশু = Day before yesterday

51] তুমি কি গত পরশু খেলতে যাওনি? Didn't you go to play day before yesterday?

52] না,আমি গত পরশু খেলতে যাইনি। No, I didn't go to play day before yesterday.

53] আপনি কি দুই ঘন্টা ধরে পড়ছেন / পড়িতেছেন? Have you been reading for two hours?

54] হ্যাঁ, আমি পড়া শেষ করে সিনেমা দেখতে যাওয়ার জন্য ভাবছিলাম। Yes, after completing my studies, I was thinking of going to a cinema hall to see a movie. 

55] কিন্তু টিনাও তো তোমার সঙ্গে পড়ছিল / পড়িতেছিল। But Tina was also reading with you.

56] তুমি কি খেলবে? Will you play?

57] না, আমি খেলবো না। No, I won't play. / I will not play.  {Won't (ওন্ট)= Will not}

58] তুমি কি আগামীকাল আসবে? Will you come tomorrow?

59] হ্যাঁ, আমি আসবো। Yes, I will come.

60] তুমি রাতে এখানে থাকবে? Will you stay here at night?

61] না, আমি বাড়ি ফিরে যাবো। No, I will return to my house.

62] আপনি কি শুক্রবার তুষারের সঙ্গে দেখা করবেন? Will you meet Tushar on Friday?

63] না, আমি বাড়িতে আপনার জন্য অপেক্ষা করবো।No, I will wait for you at home. /  No, I will be waiting for you at home.

64] তুমি কি আগামীকাল এই সময় ট্রেনে থাকবে? Will you be / stay in the train at this time tomorrow? 

Be / Stay = থাকা, অবস্থান করা {Verb}

Be = থাকা, অবস্থান করা, হওয়া {Verb}

65] না, আমি আগামীকাল এই সময় বাড়িতে পৌঁছে যাবো। No, I will reach home at this time tomorrow.

66] তোমরা কি আগামীকাল এই সময় ম্যাচ খেলবে না / খেলতে থাকবে না?  Won't you play the match tomorrow at this time?  OR   Won’t you be playing the match tomorrow at this time?

67] হ্যাঁ, আমরা আগামীকাল এই সময় ম্যাচ খেলবো / খেলতে থাকবো।

Yes, we will play the match tomorrow at this time.  OR   Yes, we will be playing the match tomorrow at this time. 

68] তোমরা কি বারবার বনানী আসবে / আসতে থাকবে? Will you  come to Banani again and again?  OR   Will you be coming to Banani again and again? 

69] না, আমরা বারবার বনানী আসবো না / আসতে থাকবো না। No, we won't come to Banani again and again (repeatedly).  OR   No, we won't be coming to Banani again and again (repeatedly). 

Will not = Won’t (ওন্ট)

বারবার = Repeatedly (রিপিটেডলি), Again and again {Adverb}

#learnspokenenglish #learnenglish #learnielts #OLevelenglish #syedwoaresenglishclass #ieltsspeaking #ieltswriting #articlewriting #reportwriting #spokenenglish

 

 

Post a Comment (0)
Previous Post Next Post