Learn Spoken English Properly = সঠিকভাবে স্পোকেন ইংলিশ শিখুন

 

Learn Spoken English Properly = সঠিকভাবে স্পোকেন ইংলিশ শিখুন

What --- কি

1] আপনি কি লিখছেন / লিখিতেছেন। What are you writing?

Ans: আমি একটা গল্প লিখছি / লিখিতেছি। I am writing a story.

চাওয়া = Want, Would like

2] তুমি কি বলতে চাও? What do you want to say? / What would you like to say?

Ans: কিছু না। Nothing.

3] তোমার / আপনার বাবা কি করেন? What is your father?

Ans: আমার বাবা একজন বেসরকারি চাকুরীজীবি। My father is a private employee.

4] চিটাগং আপনি কি দেখেছেন? What have you seen in Chittagong? / What did you see in Chittagong?

Ans: আমি সেখানে অনেক পাহাড় দেখেছি। I have seen a lot of hills there. / I saw a lot of hills there.

5] তুমি তোমার বাবাকে কি লিখেছ? What have you written to your father? / What did you write to your father?

Ans: আমি তাকে আমার নতুন চাকরি সম্পর্কে লিখেছি / লিখেছিলাম। I have written to him about my new job. / I wrote to him about my new job.

6] তিনি ঢাকাতে কি করছিলেন / করিতেছিলেন? What was he / she doing in Dhaka?

Ans: তিনি তখন একটা কলেজে পড়াচ্ছিলেন/ পড়াইতেছিলেন। He / She was teaching in a college then.

7] HSC পাশ করার পরে তুমি কি করবে? What will do after passing the HSC Exam? / What will you be doing after passing the HSC Exam?

Ans: আমি উচ্চ শিক্ষার জন্য এগিয়ে যাবো। I will go ahead for higher education. / I will be going ahead for higher education.

Who ---- কে, কে কে, কারা

8] ওরা / তারা কে? Who are they?

Ans: ওরা / তারা আমার আত্মীয়। They are my relatives.

9] কে গানটা গেয়েছিলো? Who sang the song? / Who has sung the song?

Ans: টিনা গানটা গেয়েছিলো। Tina sang the song. / Tina has sung the song.

10] কে বাজারে যাবে? Who will go to the market? Who will be going to the market?

Ans: আমি যাবো। I will go. / I will be going.

11] কে এই কাজটি করতে পারে? Who can do this work?

Ans: তুষার এই কাজটা করতে পারে। Tushar can do this work.

12] এই বাড়ির মালিক কে? Who is the owner of this house?

Ans: এটা আমার বোনের বাড়ি। It is my sister's house.

13] তিনি কার সঙ্গে দেখা করতে চান? Who does he want to meet? / Whom does he want to meet?

Ans: তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। He wants to meet you.

 

Syed Woares's English Class

 

 

How--- কেমন, কত, কিভাবে

14] তিনি কিভাবে / কেমন করে অফিসে যান? How does he / she go to the office?

Ans: তিনি নিজের গাড়িতে করে অফিসে যান। He goes to the office by his own car. / She goes to the office by her own car.

15] আপনি কিভাবে / কেমন করে চিটাগং গিয়েছিলেন? How have you gone to Chittagong? / How did you go to Chittagong?

Ans: আমি ট্রেনে করে চিটাগং গিয়েছিলাম। I have gone to Chittagong by train. / I went to Chittagong by train.

16] আপনি কিভাবে চিটাগং থেকে ফিরে এসেছেন / এসেছিলেন? How have you returned from Chittagong? / How did you return from Chittagong?

Ans: আমি বাসে করে ফিরে এসেছি / এসেছিলাম। I have returned by bus. / I returned by bus.

17] ইংল্যান্ডে আপনার স্বাস্থ্য কেমন ছিলো? How was your health in England?

Ans: আমি সেখানে ভালো ছিলাম। I was fine there.

Behaviour (Behavior) = আচরণ, ব্যবহার (Noun)

Behave = আচরণ করা, ব্যবহার করা (Verb)

18] তুমি কিভাবে / কেমন করে তোমার শিক্ষকদের মন জয় করবে? How will you win your teachers' minds?

Ans: আমি তাদের সাথে ভালো আচরণ / ব্যবহার করবো। I will behave well with them.

19] আপনার ছেলের বয়স কত? How old is your son?

Ans: তার বয়স ১১ বছর। He is 11 years old.

20] আপনার বয়স কত? How old are you?

Ans: আমার বয়স ৩৫ বছর। I am 35 years old.

 

Which--- কোনটি / কোনটা / কোনগুলি

21] কোনগানটা আপনার ভালো লেগেছে / লেগেছিল। Which song did you like? / Which song have you liked?

Ans: আমি লতার গানটা পছন্দ করেছিলাম। I liked Lata's song. / I have liked Lata's song.

22] তুমি কোন বইটি পড়ছো / পড়িতেছ। Which book are you reading?

Ans: যেটা আমি তোমার কাছ থেকে গত পরশু ধার করেছিলাম। Which one (book) I borrowed from you day before yesterday.

(গত পরশু = Day before yesterday, আগামী পরশু = Day after tomorrow)

23] তুমি শুক্রবার কোন সিনেমাটা দেখবে? Which movie will you see on Friday?

Ans: আমি টাইটানিক দেখবো। I will see Titanic.

24] আপনি কোন ট্রেনে চিটাগং যাবেন? By which train will you go to Chittagong?

(By which train -- কোন ট্রেনের দ্বারা)

Ans: আমি মহানগর এক্সপ্রেসে চিটাগং যাবো I will to Chittagong by the Mahanagar Express.

25] কোন বইটি টেবিলের উপর আছে? Which book is on the table?

Ans: তুষারের বইটা টেবিলের উপর আছে। Tushar's book is on the table.

26] কোন পেন্সিলটা আমার? Which pencil is mine? / Which is my pencil?

Ans: এটা / এটি আপনার পেন্সিল। This pencil is yours. / This is your pencil.

 

When---- কখন, কবে

27] আপনি কবে আমাদের কাছে আসিতেছেন / আসছেন? When are coming to us?

Ans: সত্যি কথা বলতে কি আমি যখন সময় পাব, আমি আপনার কাছে আসব। To be frank, when I get time I will come to you.

(To be frank / Frankly speaking = সত্যি কথা বলতে কি)

28] তুমি তুষারের সঙ্গে কবে দেখা করেছিলে? When did you meet (see) Tushar? / When have you met (seen) Tushar?

Ans: গত শনিবার যখন সে ঢাকাতে এসেছিলো। Last Saturday when he came to Dhaka.

29] তুমি কাজটা কখন শেষ করবে? When will finish (complete) the work?

Fortnight = ১৫ দিন, এক পক্ষ কাল

Ans: আমি ১৫ দিনের মধ্যে কাজটি শেষ করবো। I will finish (complete) the work within 15 days. / I will finish (complete) the work within a fortnight.

Get into / Board = যে কোন যানবাহনে উঠা (Verb)

Get down / Alight = যে কোন যানবাহন থেকে নামা (Verb)

30] তিনি কখন ট্রেনে চড়বেন / উঠবেন? When will he get into the train? / When will he board the train?

Ans: ] তিনি বিকেলে টার সময় ট্রেনে চড়বেন / উঠবেন। He will get into the train at 4 pm. / He will board the train at 4 pm.

 

Where --- কোথায়

চাকরি - Service, Job (Noun)

চাকরি করা = Serve, Work (Verb)

31] আপনি কোথায় চাকরি করেন / কাজ করেন? Where do you serve (work)?

Ans: আমি জনতা ব্যাংকে চাকরি করি। I serve (work) at Janata bank.

32] আপনি কোথা থেকে বই কিনেন? From where do you buy books? / Where do you buy books from?

Ans: আমি নিউ মার্কেটের অক্সফোর্ড সেন্টার থেকে বই কিনি। I buy books from the Oxford Book Centre in New market.

33] তুষার, তুমি এখন কোথায় যাবে।? Tushar, where will you go now?

Ans: আমি এখন বাড়ি যাবো। Now I will go to my house (residence).

34] আপনি প্যান্টটা কোথা থেকে কিনেছেন / কিনেছিলেন? From where did you buy the pant? / From where have you bought the pant?

Ans: আমি প্যান্টটা গুলশান থেকে কিনেছি। I bought the pant from Gulshan. / I have bought the pant from Gulshan.

Get into / Board = যে কোন যানবাহনে উঠা (Verb)

Get down / Alight = যে কোন যানবাহন থেকে নামা (Verb)

35] আমার কোথায় নামা উচিত? Where should I get down (alight)?

Ans: আপনার বনানীতে নামা উচিত। You should get down (alight) at Banani.

36] আমার কোথায় নামা উচিত ছিল? Where should I have got down (alighted)?

Ans: আপনার উত্তরাতে নামা উচিত ছিল। You should have got down (alighted) at Uttara.

 

Why---- কেন

37] আপনি কেন প্রতিদিন ফলের রস খান? Why do you drink / have / take juice every day?

Ans: স্বাস্থ্যকে ঠিক রাখতে / রক্ষা করতে। To maintain my health.

উন্নতি = Progress, Improvement, Development (Noun)

উন্নতি করা = Improve, Develop, Progress (Verb)

38] টিনার শিক্ষক এতো কড়া কেন? Why is Tina's teacher so strict?

Ans: কারণ তিনি তার ছাত্র- ছাত্রীদের উন্নতির জন্য আন্তরিক। Because he is very sincere to the progress of his students.

39] কেন তুমি ওখানে বসে আছো? Why are you sitting there?

Ans: আমি আমার বন্ধু তুষারের জন্য অপেক্ষা করছি / করিতেছি। I am waiting for my friend Tushar.

 

#learnspokenenglish #learnenglish #learnielts #OLevelenglish #syedwoaresenglishclass #ieltsspeaking #ieltswriting #articlewriting #reportwriting #spokenenglish

Post a Comment (0)
Previous Post Next Post